বঙ্গোপসাগরের সাগরদ্বীপ এলাকা থেকে উদ্ধার বাংলাদেশি জেলেকে পরিবারের কাছে হস্তান্তর করেছে মোংলা কোস্ট গার্ড। শুক্রবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত ১৩ জানুয়ারি মঙ্গলবার কক্সবাজারের মহেশখালী থানাধীন ডালঘাট এলাকা থেকে একটি বাংলাদেশি ফিশিং বোট মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। গত ১৮ জানুয়ারি সকাল ১০টায় বোটটি অসাবধানতাবশত আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে।
এ সময় ভারতীয় কোস্ট গার্ড জাহাজ কমলা দেবী বোটটিকে ধাওয়া করলে আব্দুল মান্নান (২২) নামক একজন জেলে বোট থেকে পানিতে পড়ে যান। ভারতীয় কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে তাকে সমুদ্র থেকে উদ্ধার করে এবং মানবিক বিবেচনায় বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করে। ওই সময় সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ পদ্মার মাধ্যমে তাকে কোস্ট গার্ড আউট পোস্ট দুবলায় নিয়ে আসা হয়।
এরপর গত ১৮ জানুয়ারি সকাল ১০টায় বোটটি অসাবধানতাবশত আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। ওই সময় ভারতীয় কোস্ট গার্ড জাহাজ কমলা দেবী বোটটিকে ধাওয়া করলে আব্দুল মান্নান (২২) নামক একজন জেলে বোট থেকে পানিতে পড়ে যায়।
ভারতীয় কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে তাকে সমুদ্র হতে উদ্ধার করে এবং মানবিক বিবেচনায় বাংলাদেশে ফেরত পাঠাতে তারা বাংলাদেশ কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করে। তার পরিপ্রেক্ষিতে ওই মুহূর্তে সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ পদ্মা’র মাধ্যমে কোস্ট গার্ড আউট পোস্ট দুবলায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে বানৌজা পদ্মা উদ্ধারকৃত জেলেকে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলায় হস্তান্তর করে।
এরপর শুক্রবার সকালে ওই জেলেকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্ট গার্ড। উদ্ধার হওয়া জেলে আব্দুল মান্নান কক্সবাজারের মহেশখালীর দলগার্ড গ্রামের জাকের আহমেদের ছেলে।

