ঝালকাঠিতে ৪ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

0
ঝালকাঠিতে ৪ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঝালকাঠির রাজাপুরসহ বিভিন্ন এলাকায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

রাজাপুর মুক্তিযোদ্ধা ভবনে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আকিজ মনোয়ার ট্রাস্টের সহযোগিতায় এবং আলোকিত ইসলামিক একাডেমীর ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৪ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন সাংবাদিক এনামুল হোসেন খান, সাংবাদিক আবু সায়েম আকন, এম খায়রুল ইসলাম পলাশ এবং আলোকিত ইসলামিক একাডেমীর পক্ষে সাইদুল ইসলাম আজাদ।

এসময় আরও উপস্থিত ছিলেন আলহাজ মুনসুর আলী মাদ্রা, গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব মালেক সিকদার, কাঞ্চন সিকদার, মাওলানা জসিম, সমাজসেবক সুমন, সোহেল সিকদারসহ মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here