ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অভিযান চালিয়ে ১১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক ওই ব্যক্তির নাম মো. মহসিন (৪৫)। তিনি মৃত জি এম কামাল ও মৃত রোকেয়া বেগমের সন্তান। তার বাড়ি বাঞ্ছারামপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের জগন্নাথপুর (মোল্লাবাড়ী) এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আহাম্মদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে জগন্নাথপুর এলাকায় অবস্থিত আসামির দক্ষিণ ভিটির চৌচালা টিনশেড ঘরের প্রথম কক্ষ থেকে ১১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ আসামিকে ঘটনাস্থল থেকে আটক করা হয় এবং বিধি মোতাবেক জব্দতালিকা প্রণয়নপূর্বক মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
এ বিষয়ে বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

