ইরানে বিক্ষোভ দমনে হিজবুল্লাহ মোতায়ানের অভিযোগ ওয়াশিংটনের

0

ইরানে শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে হিজবুল্লাহ সদস্য এবং ইরাকি মিলিশিয়ানদের মোতায়েনের অভিযোগ এনে উদ্বিগ্ন প্রকাশ করেছে ওয়াশিংটন। শনিবার (১০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ফারসি ভাষার অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ উদ্বেগের কথা জানানো হয়। 

পোস্টে দাবি করা হয়েছে, ইরান বিক্ষোভ দমন করতে তথাকথিত সন্ত্রাসী প্রক্সি বাহিনীর পেছনে বিপুল সংখ্যক অর্থ ব্যয় করেছে। নিজস্ব নাগরিকদের বিরুদ্ধে এই বাহিনী ব্যবহার করা জনগণের সাথে আরেকটি গভীর বিশ্বাসঘাতকতার শামিল হবে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্সে দেওয়া এক পোস্টে বিক্ষোভকারীদের ‌‌সাহসী’ উল্লেখ করে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। 

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল।

ইরান বিক্ষোভ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here