বাগেরহাটে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

0
বাগেরহাটে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

বাগেরহাটে বিএনপির সাবেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ আসনের বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম। 

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, সাবেক যুুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুর রহমান পিয়াল, যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব এস এম আলমগীর কবির বাচ্চু, সেচ্ছাসেবক দলের আহ্বায়ব কাজী অজিয়ার রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here