ম্যাচ হেরে রোনালদো বললেন, ‘এই লড়াই শেষ হয়নি’

0
ম্যাচ হেরে রোনালদো বললেন, ‘এই লড়াই শেষ হয়নি’

সৌদি প্রো লিগে টানা ১০ ম্যাচ জিতে উড়ন্ত শুরু করেছিল আল-নাসর। এরপর হঠাৎ ছন্দপতন। গত বছরের শেষ ম্যাচে পয়েন্ট হারানোর পর নতুন বছরের শুরুতে দুই ম্যাচে হার। দলের এই অবস্থায় হতাশ হলেও এখনই হাল ছাড়ছেন না আল-নাসর অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামেও বার্তা দিয়েছেন রোনালদো। সেখানে তিনি লিখেছেন, ’এই লড়াই শেষ হয়নি। আমরা একসঙ্গে ঘুরে দাঁড়াব।’

সৌদি প্রো লিগে বৃহস্পতিবার ঘরের মাঠে আল কাদসিয়াহর বিপক্ষে ২-১ গোলে হেরেছে আল নাসর। সবকটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

এক ম্যাচ পর গোলের দেখা পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু জয়ের পথে ফিরতে পারল না তার দল। টানা দ্বিতীয় ম্যাচে হেরে গেল আল নাসর।

ম্যাচের ৫১তম মিনিটে হুলিয়ান কিনিয়োনেস সফরকারীদের এগিয়ে নেওয়ার পর, ৬৬তম মিনিটে ব্যবধান বাড়ান নাইতান নান্দেস। ৮১তম মিনিটে রোনালদোর সফল স্পট-কিকে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তুললেও, বাকি সময়ে দারুণ কিছু করতে পারেনি আল নাসর। এই ম্যাচে করা গোলের মাধ্যমে রোনালদোর ক্যারিয়ারে মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৫৮। রেকর্ড ১,০০০ গোলের মাইলফলক ছুঁতে এখন আর ৪২ গোল দূরে তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here