বরিশালে ক্ষতিগ্রস্ত মাদ্রাসায় সহায়তা দিলেন মুফতি ফয়জুল হক

0
বরিশালে ক্ষতিগ্রস্ত মাদ্রাসায় সহায়তা দিলেন মুফতি ফয়জুল হক

বরিশালে আগুনে ক্ষতিগ্রস্ত মদিনাতুল উলুম হাফিজিয়া মাদরাসায় খাদ্য সহায়তা দিয়েছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম।

শুক্রবার (৯ জানুয়ারি) ফয়জুল করিম পক্ষ থেকে মাদ্রাসার শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। এর মধ্যে চাল, ডাল, পেঁয়াজ, সয়াবিন তেলমহ বিভিন্ন খাদ্যদ্রব্য ছিল।

এসময় ইসলামী আন্দোলনের বরিশাল মহানগর কমিটির যুগ্ম সম্পাদক মাওলানা মোহাম্মদ আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ইয়াহিয়া, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আরিফুর রহমান, চরবাড়িয়া ইউনিয়ন শাখার দায়িত্বশীল মোহাম্মদ হানিফ খান, ইউনিয়ন সভাপতি মাওলানা মোহাম্মদ আবু সাঈদ এবং সেক্রেটারি মোহাম্মদ অহিদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারী সন্ধ্যায় আগুনে পুড়ে যায় বরিশালের মদিনাতুল উলুম হাফিজিয়া মাদরাসা। বিষয়টি জানতে পেরে সহায়তা পৌঁছে দেন বরিশাল-৪ আসনের ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here