বরিশালে বিএনপির বহিস্কৃত ১২ নেতা ফিরে পেলো প্রাথমিক সদস্য পদ

0
বরিশালে বিএনপির বহিস্কৃত ১২ নেতা ফিরে পেলো প্রাথমিক সদস্য পদ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি–আদর্শ পরিপন্থি কার্যকলাপের অভিযোগে বহিষ্কৃত বরিশাল মহানগর বিএনপির ১২ নেতার প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। 

বহিষ্কৃত নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার তাদের সদস্য পদ পুনর্বহাল করা হয়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের আগে বহিষ্কার করা হয়েছিল। পরে ভুল স্বীকার করে আবেদন করায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে, তারা হলেন—বরিশাল মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফিরোজ আহমেদ, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফরিদউদ্দিন হাওলাদার, মহানগর বিএনপির সদস্য সৈয়দ হাবিবুর রহমান ফারুক, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ন কবির, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সৈয়দ হুমায়ন কবির লিংকু, মহানগর বিএনপির সদস্য ও ৫ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী জাহানারা বেগম, ২৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগম, ৩০ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী রাশিদা পারভীন, মহানগর মহিলা দলের সাবেক সহসভাপতি জেসমিন সামাদ শিল্পী, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সিদ্দিকুর রহমান, কামরুল আহসান রুপন এবং ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. জাবের আব্দুল্লাহ সাদী।

জিয়াউদ্দিন সিকদার আরও বলেন, ২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে তাদের বহিষ্কার করা হয়েছিল। সদস্য পদ ফিরে পাওয়া সবাইকে স্বাগত জানানো হয়েছে এবং ভবিষ্যতে দলীয় সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এর আগে একই কারণে বহিষ্কৃত আরও তিনজন নেতার প্রাথমিক সদস্য পদ কয়েক দিন আগে ফিরিয়ে দেওয়া হয়। তারা হলেন—হাবিবুর রহমান টিপু, শাহ আমিনুল ইসলাম আমিন ও মো. হারুন অর রশিদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here