জানুয়ারির প্রথম ৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ৬৭.৮ শতাংশ বৃদ্ধি

0
জানুয়ারির প্রথম ৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ৬৭.৮ শতাংশ বৃদ্ধি

চলতি অর্থবছরের জানুয়ারি মাসের প্রথম সাতদিনে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ে তুলনায় ৬৭.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময় প্রবাসীরা দেশে ৯০৭ মিলিয়ন ডলার পাঠিয়েছেন। গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ৫৪১ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ৭ জানুয়ারি পর্যন্ত প্রবাসীরা দেশে ১৭ হাজার ১৭২ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৪ হাজার ৩১৭ মিলিয়ন ডলার।

সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here