কুষ্টিয়া থেকে ছেড়ে যাবে শতাধিক যানবাহন

0
কুষ্টিয়া থেকে ছেড়ে যাবে শতাধিক যানবাহন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মী নিয়ে কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে শতাধিক বাস-মাইক্রোবাস। বিএনপি নেতা ও পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। এছাড়া ট্রেনে করেও ঢাকায় পাড়ি দেবেন হাজারো নেতাকর্মী। 

মঙ্গলবার কুষ্টিয়া বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, কুষ্টিয়া সদর থেকে অন্তত ৩০-৩৫টি বাসে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। অন্যান্য উপজেলা থেকেও বাস-মাইক্রোবাস ঢাকায় পাড়ি জমাবে। এ ছাড়া অনেকেই ব্যক্তিগতভাবে বাসে কিংবা ট্রেনে ঢাকায় পৌঁছাবেন। বাসগুলো বুধবার ঢাকার উদ্দেশে রওনা করবে।

জেলার দৌলতপুর উপজেলার ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল বলেন, তার উপজেলা থেকে পাঁচটি বাস ও অন্তত ৩০টি যানবাহনে করে ঢাকায় যাবে।

দলীয় সূত্রে জানা গেছে- কুমারখালী, খোকসা, মিরপুর ও ভেড়ামারা থেকে আলাদা উদ্যোগে ঢাকার উদ্দেশে রওনা করবেন নেতাকর্মীরা। 

কুষ্টিয়া বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আক্তারুজ্জামান বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা ঢাকায় যাওয়ার জন্য মালিকদের সঙ্গে যোগাযোগ করে বাস ভাড়া নিয়েছেন। আমার তিনটি বাস ভাড়া নিয়ে ঢাকায় যাচ্ছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here