আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার, সম্পাদক ইসমাইল

0

আখতার রাফি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা জেলা উত্তর শাখার আওতাধীন আশুলিয়া থানা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোঃ সানোয়ার হোসেনকে সভাপতি এবং মোঃ ইসমাইল হাবিবকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) রাতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের স্বাক্ষরিত এ কমিটি প্রকাশ করা হয়।

এই কমিটিতে অন্যান্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ রবিউল আলম সায়েম, সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক পদে মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে আলহাজ্ব মাদবর, প্রচার সম্পাদক পদে শিমুল চৌধুরী, দপ্তর সম্পাদক পদে আব্দুল আউয়াল ও সহ-দপ্তর সম্পাদক পদে মোঃ শিশির আহম্মেদ সহ বিভিন্ন পদে অন্তত ১১৬ জনের নাম প্রকাশ করা হয়েছে। যার মধ্যে সহ-সভাপতি পদে ২৬ জন, যুগ্ম- সাধারণ সম্পাদক পদে ৫১ জন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ২০ জন ও সদস্য পদে ১১ জনের নাম রয়েছে।

জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে এই কমিটি গঠন করা হয়েছে। নতুন নেতৃত্ব আশুলিয়া থানায় ছাত্রদলের সাংগঠনিক বিস্তার, শিক্ষার্থীদের অধিকার আদায় এবং গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

আশুলিয়ার থানা ছাত্রদলের নব-গঠিত কমিটিতে সভাপতি হিসেবে মোঃ সানোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ ইসমাইল হাবিবকে দায়িত্ব দেওয়ায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here