খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে উপদেষ্টা ফরিদা আখতার

0
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে উপদেষ্টা ফরিদা আখতার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর জানতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

বুধবার দুপুর ১টা ৩৮ মিনিটের দিকে তিনি হাসপাতালে প্রবেশ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

ফরিদা আখতার হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে তিনি হাসপাতালে এসেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here