রাজবাড়ীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের দোয়া

0
রাজবাড়ীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও শারীরিক সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে জেলা ছাত্রদল এ আয়োজন করে।

দোয়া মাহফিলে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনসহ জেলা ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশের প্রয়োজনে সুস্থ হওয়া প্রয়োজন। দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার তার দীর্ঘদিনের স্বপ্ন। 

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজী বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা এজাজ আহম্মেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here