খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নোয়াখালীতে ছাত্রদলের দোয়া

0
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নোয়াখালীতে ছাত্রদলের দোয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নোয়াখালীতে বিশেষ দোয়া আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার আছর নামাজের পর জেলা জামে মসজিদে এ আয়োজন করে জেলা, সদর উপজেলা ও নোয়াখালী পৌর ছাত্রদল।

এ সময় জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, বিএনপি নেতা আবু হানিফ, নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জিয়াউর রহমান রাহান, আশরাফুল করিম পাভেল, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জিয়াউর রহমান রাহান জানান, কেন্দ্রীয় নেতাদের নির্দেশে এই আয়োজন করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here