নবীনগরে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল

0
নবীনগরে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ইব্রাহিমপুর শাহ সুফি আহমত উল্লাহ (রা.) মাদ্রাসা ও এতিমখানা মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা তকদির হোসেন মো. জসিম, জেলা বিএনপির উপদেষ্টা সায়েদুল হক সাঈদ, জেলা বিএনপির উপদেষ্টা সালাহ উদ্দিন ভূঁইয়া শিশির, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কেএম মামুন-অর রশিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অ্যাড. রাজিব আহসান চৌধুরী পাপ্পু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আনিছুর রহমান মঞ্জু, সাবেক কাউন্সিলর আবু সাঈদ প্রমুখ৷

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য দোয়া পরিচালনা করেন ফয়েজী মো. আহমদ উল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here