বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেকমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপার্সন না, বেগম খালেদা জিয়া বর্তমানে বাংলাদেশের গার্ডিয়ান। উনি ঠিক থাকলে বাংলাদেশ ঠিক থাকবে। উনি ঠিক না থাকলে বাংলাদেশ ঠিক থাকবে না।
শনিবার সন্ধ্যার পর পৌর ভাসানী মিলনায়তনে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে বেগম জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

