শাসন করতে গিয়ে সন্তানকে মেরেই ফেললেন মা!

0
শাসন করতে গিয়ে সন্তানকে মেরেই ফেললেন মা!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় শাসনের নামে মারধরের ফলে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে উপজেলার মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আসিক (১২)। তিনি গঙ্গারামপুর গ্রামের সুমন আলীর ছেলে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সকালে আলেয়া বেগম তার ছেলে আসিককে শাসন করতে গিয়ে কিল-ঘুষি ও লাথি মারেন। এতে স্পর্শকাতর স্থানে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বিষয়টি স্পষ্ট হবে। পাশাপাশি লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here