কোলেস্টেরল কমাতে কার্যকর কালোজিরা

0
কোলেস্টেরল কমাতে কার্যকর কালোজিরা

রান্নায় স্বাদ বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যের জন্যও বহু উপকারী মসলা ব্যবহার করা হয়। সেই তালিকায় বিশেষভাবে উঠে এসেছে কালোজিরা। নতুন এক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন মাত্র ৫ গ্রাম কালোজিরা খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

গবেষণায় আট সপ্তাহ ধরে অংশগ্রহণকারীদের নিয়মিত কালোজিরা খাওয়ানো হয়। ফলাফলে দেখা যায়—

মোট কোলেস্টেরলের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে, খারাপ কোলেস্টেরল কমেছে এবং ভালো কোলেস্টেরল বেড়েছে, শরীরে চর্বি জমার প্রবণতাও হ্রাস পেয়েছে।

পুষ্টিবিদ দীপশিখা জৈন বলেন, ছোট ছোট কালো দানার এই মসলায় রয়েছে একাধিক ঔষধি গুণ। প্রদাহনাশক বৈশিষ্ট্য ছাড়াও এটি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। তার মতে, প্রতিদিন এক চামচ কালোজিরা খেলে হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকারী, সঙ্গে স্থূলতা ও জীবনযাপন সংশ্লিষ্ট রোগের ঝুঁকিও কিছুটা কমতে পারে।

গবেষণাগারের পরীক্ষায় আরও জানা গেছে, কালোজিরার সক্রিয় উপাদান শরীরে চর্বি কোষ তৈরি হওয়া কমাতে পারে, ফলে শরীর বাড়তি চর্বি জমা না করার সংকেত পায়।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, কালোজিরা কোনোভাবেই চিকিৎসা বা ওষুধের বিকল্প নয়। কারও আগে থেকেই হৃদরোগ, কিডনির সমস্যা বা নিয়মিত ওষুধ সেবনের প্রয়োজন থাকলে, নিয়মিত কালোজিরা খাওয়া শুরুর আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সূত্র: আনন্দবাজার ডট কম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here