সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত

0
সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ৬৩টি ক্যান্টনমেন্ট পাবলিক এবং ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৬ নভেম্বর) ও বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত হয়। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ক্যান্টনমেন্ট পাবলিক এবং ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজ এর কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। 

উক্ত সভায় প্রধান অতিথি তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষা বিস্তারে সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানসমূহের অবদানকে আরও গতিশীল ও বেগবান করার আহ্বান জানান।

সভায় সেনাবাহিনী কর্তৃক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের নীতিনির্ধারণীসহ সার্বিক বিষয়সমূহ আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সমন্বয় সভায় প্রধান সমন্বয়ক ও পরিচালক, শিক্ষা পরিদপ্তর; মহাপরিচালক, সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর এবং সেনাবাহিনী পরিচালিত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষগণসহ অন্যান্য সামরিক কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here