সাভারের শিমুলিয়ায় আমতলা বাজারে আগুন

0

আখতার রাফি : সাভারের শিমুলিয়া ইউনিয়নের আমতলা বাজারে ১০ নভেম্বর রোজ সোমবার রাত ১১ টার দিকে জ্বালানি তেল ও গাড়ির পার্টসের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
এসময় উপস্থিত লোক আগুনের সূত্রপাৎ টের পেয়ে তৎক্ষনাৎ ফায়ার সার্ভিসে খবর দেন এবং আনুমানিক ১১.৩০ এর দিকে ফায়ার সার্ভিসের ২ ইউনিট এসে ১ ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় আব্দুল আলিম নামের এক ব্যবসায়ীর দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
তার দোকানে প্রায় ৮০ লক্ষ টাকার মালামাল ছিল, আগুনে সব পুড়ে এখন সে নিশ্বপ্রায় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here