ফ্রান্স দলে ফিরলেন বিশ্বকাপজয়ী কান্তে

0
ফ্রান্স দলে ফিরলেন বিশ্বকাপজয়ী কান্তে

সবশেষ গত বছরের নভেম্বরে ইসরায়েলের বিপক্ষে ম্যাচে ফ্রান্সের হয়ে মাঠে নেমেছিলেন। এরপর জাতীয় দলে একরকম ব্রাত্যই হয়ে পড়েন এন’গোলো কান্তে। দীর্ঘ বিরতির পর আবারও ফ্রান্স দলে ফিরলেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

বিশ্বকাপ বাছাইপর্বে ইউক্রেস ও আজারবাইজানের বিপক্ষে ম্যাচের জন্য গতকাল  দল ঘোষণা করে ফ্রান্স। দিদিয়ের দেশমের ২৪ সদস্যের দলে জায়গা পেলেন কান্তে। পুরো মাঠে দাপিয়ে বেড়ানোর জন্য পরিচিত মিডফিল্ডার বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদে খেলছেন।

ফ্রান্সের কোচ দিদিয়ের দল ঘোষণার পর কান্তের ফেরার প্রসঙ্গে বলেন, ‘সে এখন তার সেরা ছন্দে আছে। আমি যখন তাকে দলে ডাকি, তা শুধু দলের অংশ হওয়ার জন্য নয়, বরং গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য।’

ইউরোপের বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ–‘ডি’ তে শীর্ষে থাকা ফ্রান্স আগামী ১৩ নভেম্বর পার্ক দে প্রিন্সেসে ইউক্রেনের মুখোমুখি হবে। চার ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ কিলিয়ান এমবাপেদের। সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ইউক্রেনকে হারাতে পারলেই ২০২৬ বিশ্বকাপের টিকিট কাটবে ফ্রান্স। তিন দিন পরে তাদের গ্রুপপর্বের শেষ ম্যাচ আজারবাইজানের বিপক্ষে।

ফ্রান্সের স্কোয়াড:

গোলকিপার: লুকাস শেভালিয়ে, মাইক ম্যানিয়াঁ এবং ব্রাইস সাম্বা।

ডিফেন্ডার : লুকাস দিনিয়ে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা এবং দায়োত উপামেকানো।

মিডফিল্ডার : এদুয়োর্দো কামাভিঙ্গা, এন’গোলো কান্তে, মনু কোনো, মাইকেল অলিসে এবং ওয়ারেন জায়ির-এমেরি। 

ফরোয়ার্ড : মাগনেস আক্লিউশ, ব্রাডলি বারকোলা, রায়ান শেরকি, হুগো একিতিকে, র‍্যান্ডাল কুলো মুয়ানি, জ্যাঁ-ফিলিপ মাতেতা, কিলিয়ান এমবাপ্পে এবং ক্রিস্টোফার এনকুকু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here