আশুলিয়ায় ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতের বিশাল জনসভা

0

আখতার রাফি : আশুলিয়া হাই স্কুল মাঠে আশুলিয়া ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় উচ্ছ্বাসমুখর পরিবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোঃ আফজাল হোসাইন।

তিনি দেশপ্রেম, ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন- “আদর্শ ও সুশাসনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের লক্ষ্য।
তিনি বলেন, “ঢাকা-১৯ আসনের বিভিন্ন স্থানে মহিলাদের প্রতি অশোভন আচরণ ও নগ্ন হস্তক্ষেপ করা হচ্ছে, বিশেষ একটি দল কর্তৃক বাকস্বাধীনতা আজ কঠোরভাবে সীমিত করার চেষ্টা করা হচ্ছে। জনগণের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে।”

এ সময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবি তুলে ধরেন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান।

উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।

এই জনসভায় সভাপতিত্ব করেন
আশুলিয়া ইউনিয়ন আমীর মুফতি মোঃ মাসুদ রানা।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন
ঢাকা জেলা আইন সম্পাদক ও ঢাকা-১৯ আসনের পরিচালক এডভোকেট শহিদুল ইসলাম,
জামায়াত মনোনীত সাভার পৌর মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার,
জেলা তা’লীমুল কোরআন সেক্রেটারি ও আশুলিয়া থানার সাবেক আমীর হাফেজ মাওলানা ওমর ফারুক,
জেলা সাংস্কৃতিক সম্পাদক অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান,
আশুলিয়া থানা আমীর ও জামায়াত মনোনীত ধামসোনা চেয়ারম্যান প্রার্থী মোঃ বশির আহমেদ,
ঢাকা জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ হারুন অর রশিদ।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও অসংখ্য জনতা উপস্থিত থেকে জনসভাকে প্রাণবন্ত করে তোলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here