শাশুড়িকে হাতুড়ি পেটা করে হত্যা করল পুত্রবধূ

0
শাশুড়িকে হাতুড়ি পেটা করে হত্যা করল পুত্রবধূ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে পারুল বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে হাতুড়ি পেটা করে হত্যা করেছে তার একমাত্র পুত্রবধূ। রবিবার সন্ধ্যায় উপজেলা সদরের আসাদনগর মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত পারুল বেগম ওই এলাকার আব্দুল ওয়াহিদের স্ত্রী। এই ঘটনায় পুত্রবধূ লিলি আক্তার (৩০) কে আটক করেছে পুলিশ।  

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, পারুল আক্তার ও আব্দুল ওয়াহিদ দম্পতির একমাত্র ছেলে বিল্লাল প্রবাসে থাকেন। বাড়িতে তারা দুজন ছাড়াও পুত্রবধূ লিলি আক্তার বসবাস করেন। লিলি আক্তার তিন সন্তানের জননী। পারুলের সাথে পুত্রবধূ লিলির পারিবারিক নানান বিষয় নিয়ে প্রায় সময় বাকবিতণ্ডা হতো। রবিবার সকালে আব্দুল ওয়াহিদ মিয়া কুমিল্লায় চিকিৎসার জন্য যায়। খালি বাড়িতে সন্ধ্যায় বউ শাশুড়ির মধ্যে কলহ হলে পুত্রবধূ লিলি ঘরে থাকা হাতুড়ি দিয়ে শাশুড়ি পারুলের মাথা ও মুখে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

তিনি আরও জানান, হত্যার পর বাড়ির উঠানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ভেবে পাচ্ছিলেন না কিভাবে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তৎক্ষণিক তদন্ত শুরু করে। এসময় ঘরের পারিপার্শ্বিক অবস্থা দেখে পুত্রবধূ লিলিকে সন্দেহ হলে পুলিশি জেরায় সে শাশুড়িকে হত্যার বিষয়টি স্বীকার করে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here