সলঙ্গায় কচুরিপানার নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির পায়ের কঙ্কাল উদ্ধার

0
সলঙ্গায় কচুরিপানার নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির পায়ের কঙ্কাল উদ্ধার

সিরাজগঞ্জের সলঙ্গা থানার চকনিহাল এলাকার কাশেম মারা বটতলার কাছে একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দুই পায়ের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে স্থানীয়রা ধানখেতের পাশের ডোবায় কচুরিপানার নিচে কঙ্কালটি দেখতে পেয়ে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তা উদ্ধার করে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, কচুরিপানার নিচ থেকে একটি পুরনো প্যান্টের ভিতরে থাকা দুটি পায়ের কঙ্কাল এবং পচে যাওয়া একটি শার্টের কলার উদ্ধার করা হয়েছে। তবে এগুলো পুরুষ নাকি নারীর—তা নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, কঙ্কালটি ফরেনসিক পরীক্ষার জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here