বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলাকালীন ট্রাফিক নির্দেশনা

0
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলাকালীন ট্রাফিক নির্দেশনা

মিরপুরে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। 

শনিবার দুপুর দেড়টায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচ ঘিরে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগ।

ডিএমপির বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ম্যাচ চলাকালীন শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন প্রশিকা মোড় থেকে মিরপুর-২ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

ম্যাচ চলাকালীন এ পথে চলাচলকারী সবাইকে প্রশিকা মোড় থেকে ডানে মোড় নিয়ে রাইনখোলা-সনি স্কয়ার হয়ে বিকল্প পথে চলাচল করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।

এছাড়া মাঠে আসা দর্শক ও গণমাধ্যমকর্মীদের যানবাহন পার্কিংয়ের জন্য কেন্দ্রীয় মন্দিরের সামনে দিয়ে লাভ রোড হয়ে ন্যাশনাল বাংলা স্কুল মাঠে প্রবেশ করতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here