কুমিল্লায় নারীকে গলা কেটে হত্যা

0
কুমিল্লায় নারীকে গলা কেটে হত্যা

কুমিল্লায় মিলন বিবি (৫৫) নামের এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ বেডসিট দিয়ে মুড়িয়ে খাটের নিচে ফেলে রাখা হয়।

শুক্রবার নগরীর রেইসকোর্স কাঠেরপুল এলাকায় মজুমদার বাড়ির দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। 

নিহত মিলন বিবির বাড়ি বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম।

নিহতের মেয়ে তানজিনা আক্তার জানান, তারা মাকে বাসায় রেখে নোয়াখালী বেড়াতে যান। বিকেলে প্রতিবেশীরা ফোন করে জানায়, বাসার দরজা খোলা ও আসবাবপত্র উল্টে রাখা রয়েছে। পরে খোঁজ নিতে গিয়ে খাটের নিচে বেডসিটে মুড়ে রাখা মায়ের গলাকাটা মরদেহ পান। 

তিনি জানান, কিছু স্বজনের সঙ্গে তাদের অর্থ সংক্রান্ত বিরোধ রয়েছে। ধারণা করা হচ্ছে, বাসায় তাকে একা পেয়ে হত্যা করা হয়েছে।

ওসি মহিনুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here