নিখোঁজের দুই দিন পর ধানক্ষেত থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

0
নিখোঁজের দুই দিন পর ধানক্ষেত থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজের দুই দিন পর আনিছুর রহমান (৪৫) নামে এক অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি শীলপাড়া এলাকার এক ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আনিছুর রহমান উপজেলার তালুক ফলগাছা এলাকার মতিউর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত অটোভ্যানচালক।

পুলিশ ও স্বজনরা জানান, আনিছুর রহমান গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে বের হন এবং এরপর আর ফিরে আসেননি। সেদিন থেকেই নিখোঁজ ছিলেন তিনি। আজ বৃহস্পতিবার সকালে সাতগিরি শিলপাড়া গ্রামের সিদ্দিক মিয়ার ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের গলায় পরনের লুঙ্গির একটি অংশ প্যাঁচানো ছিল এবং সেই লুঙ্গির অংশ পাশের একটি গাছেও ঝোলানো ছিল।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here