মানিকছড়িতে যৌথবাহিনীর অভিযানে গাঁজাসহ আটক ১

0
মানিকছড়িতে যৌথবাহিনীর অভিযানে গাঁজাসহ আটক ১

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় যৌথবাহিনীর অভিযানে অভিনব কায়দায় পাচারকালে ১২ কেজি গাঁজাসহ এক কারবারিকে আটক করা হয়েছে। 

গতকাল শনিবার রাতে উপজেলার মহামুনি বাসস্ট্যান্ডের অদূরে তালতলা এলাকায় ১২ কেজি গাঁজা পাচারকালে মো. শরীফ হোসেন (২৮) নামক ওই কারবারিকে আটক করে যৌথবাহিনী। আটক ব্যক্তি মাগুরা জেলা সদরের পাতুরা গ্রামের বাচ্চু হোসেনের ছেলে। 

মানিকছড়ি থানার ওসি শেখ মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here