অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজিত বিজনেস নেটওয়ার্কিং ডিনার

0
অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজিত বিজনেস নেটওয়ার্কিং ডিনার

২ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় সিডনির ডলটোন হাউস ডার্লিং আইল্যান্ডে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবসায়ীদের সম্মানে নেটওয়ার্কিং ডিনারের আয়োজন করে। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবসায়ীক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে আয়োজিত এই জমকালো ডিনারে উপস্থিত ছিলেন দুই দেশের সরকারি প্রতিনিধি, ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছ’টায় শুরু হয় নেট ওয়ার্কিং ডিনার। আয়োজনে ছিল ভিজ্যুয়াল রিক্যাপ, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন এবং ঐতিহ্যবাহী ‘অ্যাকনলেজমেন্ট অব কান্ট্রি’।

আনুষ্ঠানিক স্বাগত জানান অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সেক্রেটারি ব্রায়ান লল। এরপর ফোরামের প্রেসিডেন্ট আব্দুল খান রতন তার বক্তব্যে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা তুলে ধরে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের সকল সদস্য ও উপদেষ্টা ডা: আইয়াজ চৌধুরী ও সাবেক কাউন্সিলর মোহাম্মেদ জামান টিটুকে আন্তরিক ধন্যবাদ জানান।

বক্তব্য রাখেন নিউ সাউথ ওয়েলসের মন্ত্রী পেনি শার্প এমএলসি, জলবায়ু পরিবর্তন মন্ত্রী, জ্বালানি মন্ত্রী, পরিবেশ মন্ত্রী আনুলাক চানথিভং, শ্যাডো মিনিস্টার মার্ক কোরি এমপি, ফেডারেল মেম্বার ডা মাইক ফ্রিলান্ডার এমপি, মার্ক স্পিকম্যান এসসি এমপি, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন বাংলাদেশ বেন কারসন, বাংলাদেশের কর্ণফুলি গ্রুপের নির্বাহী পরিচালক সামিউর ইসলাম, ডা আইয়াজ চৌধূরী, ডা মনিরুল ইসলাম সহ অস্ট্রেলিয়ার ফেডারেল ও রাজ্য রাজনীতিকরা।

অনুষ্ঠানে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সংগঠনগুলোকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর মধ্যে ছিলেন কর্ণফুলী শিপ বিল্ডার্সের পরিচালক সামিউর ইসলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনালের সিইও ড সবুর খান, বিজিএমইএ, এফবিসিসিআই, ডিকসিসিআই, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল, মিডিয়া পার্টনার বাংলাদেশের সময় টিভি।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ডিমি কোলোভস, রোমানা হক, নিলুফার ইয়াসমিন সহ শিল্পীরা। নৃত্য পরিবেশন করেন স্পিরিট অব দ্য আইল্যান্ডস ডান্স কোম্পানি ও আদ্রিতা আকাশ।

অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো ২০২৫–এর এই নেটওয়ার্কিং ডিনার দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি অস্ট্রেলিয়া ও বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে মনে করছেন প্রবাসীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here