সরাইলে কাভার্ডভ্যান ও সিএনজির সংঘর্ষে নিহত ১

0
সরাইলে কাভার্ডভ্যান ও সিএনজির সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. আহম্মদুল কবির (৩৩) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

দুর্ঘটনাটি ঘটে রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে। সংঘর্ষের ফলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

নিহত আহম্মদুল কবির নরসিংদীর পলাশ উপজেলার জয়পুরা গ্রামের মো. মনিরুজ্জামান মিয়ার ছেলে।

সরাইল খাঁটিহাটা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কাভার্ড ভ্যান ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here