
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী হরিহরনগর গ্রামের একটি সেগুন বাগান থেকে পান্না ভাংগি (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বুক, নাক ও কানে ক্ষত রয়েছে। সোমবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
পান্না ভাংগি জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ভাংগিপাড়ার আতিয়ার ভাংগির ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন সময় চোরাকারবারী কাজের অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, রবিবার রাতের কোন এক সময় যুবকের মৃত্যু হতে পারে। ময়না তদন্তের পর তার মৃত্যু কারণ জানা যাবে। তবে তার নাক, কান ও বুকের ক্ষতগুলো কোন প্রাণির কামড় বলে ধারণা করা হচ্ছে।

