শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক আলাউদ্দিন খান

0
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক আলাউদ্দিন খান

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান। দায়িত্ব গ্রহণের প্রথম কার্যদিবসে আজ দুপুরে শিল্পকলা একাডেমির কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন তিনি।

আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান এর আগে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন।

আওয়ামী লীগ সরকার পতনের পর অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ গত ফেব্রুায়ারি মাসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। কয়েক মাস দায়িত্ব পালনের পর পদ থেকে সরে যান তিনি। এরপর শিল্পকলা একাডেমির সচিব ওয়ারেস হোসেন ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here