ইটনায় অটোরিকশা ছিনতাই করতে চালককে হত্যা, আটক তিন

0
ইটনায় অটোরিকশা ছিনতাই করতে চালককে হত্যা, আটক তিন

কিশোরগঞ্জের ইটনায় অটোচালককে হত্যা করে পালানোর সময় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রবিবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার রায়টুটী ইউনিয়নের গোয়ারা ব্রীজে ঘটনা ঘটে। 

নিহত কালীপদ চন্দ্র সূত্রধর (৪০) তাড়াইল উপজেলার পশ্চিম সাঁচাইল গ্রামের সুধীর চন্দ্র সূত্রধরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে রায়টুটী ব্রীজে ঘুরতে যাওয়ার কথা বলে কালীপদ সূত্রধরের অটোরিকশাটি ভাড়া নেন তিন যুবক। পরে রায়টুটী গোয়ারা ব্রীজে এসে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করেন তারা। এ সময় বাধা দিলে চালককে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালানোর সময়  স্থানীয়রা তাদেরকে আটক করে। আটক তিনজন হলেন—আশরাফুল ইসলাম (২০), মো. নাঈম (১৯) ও মো. দুর্জয় (২০)।

এদিকে চালক কালীপদ সূত্রধরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here