রৌমারীতে অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

0
রৌমারীতে অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

কুড়িগ্রামের রৌমারীতে অটো ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মো. রায়হান ওরফে রাহাব (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রাহাব উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কাশিয়াবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় জানান, বাড়ির উঠোনে খেলাধুলা করতেছিল রাহাব। খেলার এক পর্যায়ে রাস্তায় চলে গেলে চলন্ত অটোভ্যানের চাকায় পিষ্ট হয় সে। এতে গুরুতর আহত হলে তাকে চিকিৎসার জন্য রৌমারী স্বাস্থ্য কম্প্লক্সে নিলে পথেই মৃত্যু হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মলিক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরিবারের লিখিত অভিযোগে একটি অপমৃত্যু মামলা হয়েছে। সূত্র: বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here