পঞ্চগড়ে মহিলা দলের মতবিনিময় সভা

0
পঞ্চগড়ে মহিলা দলের মতবিনিময় সভা

পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

শুক্রবার বিকেলে মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ মাঠে উপজেলা মহিলা দল এই মতবিনিময় সভার আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান মুক্তি। 

এসময় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রীনা পারভিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন। 

মহিলা দলের সদস্য সচিব রুনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটোয়ারী উপজেলা মহিলা দলের আহ্বায়ক মর্জিনা বেগম। এসময় বিএনপি নেতা নওশাদ জমির আটোয়ারী উপজেলার প্রতিটি ইউনিয়নের মহিলা দলের নেতৃবৃন্দর বক্তব্য শোনেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here