মহেশপুর সীমান্তে ৩ পিস স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

0
মহেশপুর সীমান্তে ৩ পিস স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

ঝিনাইদহের মহেশপুরে তিন পিস স্বর্ণের বারসহ আমিরুল ইসলাম (৫৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। শুক্রবার দুপুরের দিকে উপজেলার পলিয়ানপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি এমদাদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

আটক আমিরুল ইসলাম মহেশপুর উপজেলার বাগাডাঙ্গা গ্রামের আকাম উদ্দিনের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার পলিয়ানপুর সীমান্ত দিয়ে স্বর্ণের বার ভারতে পাচার করার উদ্দেশে সীমান্তের দিকে যাচ্ছে এক ব্যক্তি। এমন খবর পেয়ে অভিযানে নামে বিজিবি। শুক্রবার দুপুরের দিকে পুলিয়ানপুর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ৬০/১০৫ আর থেকে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি মিলের সামনের পাকা রাস্তা থেকে আমিরুলকে তিনটি স্বর্ণের বারসহ আটক করে।

জব্দ করা স্বর্ণের ওজন ৩৪৯.৮০ গ্রাম, যার সিজার মূল্য ৫০ লাখ ৫২ হাজার ৮৯৪ টাকা। আটককৃত ব্যক্তিকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। একইসঙ্গে জব্দ করা স্বর্ণ ঝিনাইদহ জেলা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here