মেহেরপুরে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ

0
মেহেরপুরে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

বিএনপি’র ৩নং ওয়ার্ডের সহ-সভাপতি শামসুল আলম লায়লা অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা লাঠি, সোটা ও রড নিয়ে অতর্কিতভাবে অফিসে হামলা চালায়। এসময় অফিসের আসবাবপত্র, ব্যানার ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলায় বিএনপি নেতা শরিফুল ইসলাম ও হায়াত গুরুতর আহত হন। স্থানীয়ভাবে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি। শামসুল আলম আরও দাবি করেন, হামলাকারীরা এখনও হুমকি দিচ্ছে, এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ জমা দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here