কাহালুতে বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি গঠন

0
কাহালুতে বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি গঠন

বগুড়ার কাহালু উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি রফিকুল ইসলাম।

কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন প্রামানিক।

৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন—

পাঁচগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ডা. আব্দুস সোবাহান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল করিম, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বুলবুল হোসেন, কালিপাড়া ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফ আলী, মুরইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুর রহমান, উচলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকুনুজ্জামান, অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম ও নারহট্ট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আব্দুল মজিদ।

সভায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here