নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান আজাদের

0
নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান আজাদের

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকালে কেশবপুর উপজেলা বিএনপির কার্যালয় থেকে উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ আবুল হোসেন আজাদের নেতৃত্বে র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে  শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে আবুল হোসেন আজাদ বলেন, বিএনপি ও দেশের সর্বস্তরের মানুষের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পরামর্শে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। রোডম্যাপ অনুযায়ী আগামী রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু একটি মহল এই নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্র রুখে দিতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ এবং সজাগ থাকতে হবে। ষড়যন্ত্রকারীরা বুঝতে পেরেছেন নির্বাচনে অংশ নিলে এদেশের মানুষ তাদেরকে ভোট দেবে না। বিএনপির গণজোয়ার দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে। কোনো ষড়যন্ত্র কাজ হবে না, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, বিএনপির কর্ণধার তারেক জিয়া দেশে আসছেন। তার নেতৃত্বে দল নির্বাচনে অংশ নেবে এবং ভোটারদের ম্যান্ডেট নিয়েই বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রেহেনা আজাদ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সহসভাপতি চেয়ারম্যান আলাউদ্দিন আলা, আব্দুল খালেক, রেজাউল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ খান ডবলু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলমগীর সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আলমগীর বিশ্বাস, হুমায়ুন কবির সুমন, পৌরনেতা কুতুব উদ্দিন বিশ্বাস ও আব্দুল হালিম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here