ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েনের ব্যাপারে রাশিয়ার ‘ভেটো’ ক্ষমতা নেই: ন্যাটো প্রধান

0
ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েনের ব্যাপারে রাশিয়ার ‘ভেটো’ ক্ষমতা নেই: ন্যাটো প্রধান

ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েনের ব্যাপারে রাশিয়ার ভেটো ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন ন্যাটো প্রধান মার্ক রুটে।

বৃহস্পতিবার তিনি বলেন, “রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি হলে, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তার অংশ হিসেবে পশ্চিমা শক্তিগুলো দেশটিতে সৈন্য মোতায়ন করতে পারবে কি-না, সে বিষয়ে রাশিয়ার ভেটো ক্ষমতা নেই।”

রুটে বলেন, “ইউক্রেনে সৈন্য মোতায়েনের বিষয়ে রাশিয়া কী ভাবছে, তা নিয়ে আমরা কেন আগ্রহী? এটি একটি সার্বভৌম দেশ। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাদের নয়।”

ফ্রান্স ও ব্রিটেনের নেতৃত্বে তথাকথিত ইচ্ছুক জোটের নেতারা বৃহস্পতিবার রাতে পরিকল্পিত নিরাপত্তা নিশ্চিত করতে অবদান রাখার জন্য আলোচনায় বসবেন। সূত্র: লা মনডে, আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here