রাউফুর রহমান পরাগ : দীর্ঘ দেড় যুগ পর নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করল বিএনপি।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সাভারের তারাপুর মাঠে সাভার পৌর ও আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএনপি নেতারা গত বছরের গণ-অভ্যুত্থান এবং দলের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাবেক সভাপতি জামাল সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কফিল উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহশান রাশেদ, সাভার পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব রেফাত উল্লাহসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা।
বক্তারা বলেন, বিগত দেড় যুগ ধরে বিএনপি কঠোর আন্দোলনে ছিল। তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। গত বছরের ৫ই আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের পর দলটি নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। এই গণ-অভ্যুত্থান দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এখন বিএনপি দেশের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে এবং এই নতুন রাজনৈতিক পরিস্থিতিতে সামনে এগিয়ে যাবে।
এ সময় আলহাজ্ব কফিল উদ্দিনকে ঢাকা ১৯ আসনের বিএনপি’র মনোনয়ন প্রার্থী হিসাবে সমর্থন ঘোষণা করেন মঞ্চে উপবিষ্ট নেতাকর্মীরা।

