গাজীপুরে ডাম্প ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ২

0
গাজীপুরে ডাম্প ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ২

গাজীপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ধাক্কায় ডাম্প ট্রাক দুমড়ে-মুচড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে মহানগরীর দাক্ষিণখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান, একটি ডাম্প ট্রাক অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’-এর সঙ্গে সংঘর্ষে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ দুটি বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here