বাগেরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৪ মন পোনা মাছ অবমুক্ত

0
বাগেরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৪ মন পোনা মাছ অবমুক্ত

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঐতিহাসিক ষাটগম্বুজ এলাকার ঘোড়াদীঘিতে ১৪ মন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি এম এ সালাম। এ সময় তিনি বিভিন্ন প্রজাতির মাছের পোনা ঘোড়াদীঘিতে অবমুক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক শেখ শমশের আলী মোহন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, বিএনপি নেতা শেখ মাহাবুবুর রহমান টুটুল, আবুল কালাম আজাদ বুলু, জেলা কৃষকদলের আহ্বায়ক সৈয়দ আসাফুদ্দৌলা জুয়েলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের কৃষি ও মৎস্য খাতের উন্নয়নের মাধ্যমে একটি ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্বমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। তাঁর সেই আদর্শ ধারণ করে বিএনপি সবসময় কৃষি ও অর্থনৈতিক উন্নয়নের কার্যক্রমে অংশ নেয়।

বক্তারা আরও বলেন, ঘোড়াদীঘির মতো ঐতিহাসিক ও বিশ্বঐতিহ্য সংলগ্ন এলাকায় মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে পরিবেশ, জীববৈচিত্র্য এবং স্থানীয় অর্থনীতির উন্নয়নে অবদান রাখা সম্ভব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here