না ফেরার দেশে মেহেরপুর নারী ফুটবল দলের অধিনায়ক সুস্মিতা

0
না ফেরার দেশে মেহেরপুর নারী ফুটবল দলের অধিনায়ক সুস্মিতা

প্রাণবন্ত হাসি, খেলার মাঠে দৌড়ঝাঁপ আর চোখভরা স্বপ্ন। সবকিছুই থেমে গেলো মাত্র ১৬ বছরে। মেহেরপুর জেলা নারী ফুটবল দলের অধিনায়ক ও মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুস্মিতা সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

পরিবারের সদস্যরা জানান, প্রায় এক মাস আগে ভুলবশত অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের পর থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি। যশোর ও ঢাকায় দীর্ঘ চিকিৎসা চললেও সুস্থ হয়ে মাঠে আর ফেরা হলো না তার।

চিকিৎসকদের মতে, অতিরিক্ত ওষুধ সেবনের কারণে কিডনিতে জটিলতা দেখা দেয়, যা তার মৃত্যুর কারণ হয়।

মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের নাতনি ছিলেন সুস্মিতা।

সুস্মিতার নানা আব্দুস সালাম জানান, প্রায় এক মাস আগে ভুল করে ঘুমের ওষুধ খেয়েছিল সুস্মিতা। তারপর থেকে আশা করতাম ও ভালো হয়ে ফিরবে। কিন্তু শেষ পর্যন্ত আর ফিরল না।

মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে দাফন সম্পন্ন হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here