অবৈধভাবে বালু উত্তোলন, দুইজনের ১ বছরের কারাদণ্ড

0
অবৈধভাবে বালু উত্তোলন, দুইজনের ১ বছরের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার সকালে মেঘনা নদীর চর সোনারামপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট রাফে মোহাম্মদ ছড়া।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, কিশোরগঞ্জের ভৈরবের আব্দুর রশিদের ছেলে আহমদ আলী ও নরসিংদীর রায়পুরা উপজেলার শাহজাহান মিয়ার ছেলে আমজাদ হোসেন।

এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত চারটি ড্রেজার ও পাঁচটি বাল্কহেড জব্দ করা হয়। তবে আরও একটি ড্রেজার বালি উত্তোলনকারীরা প্রশাসনের লোকজনদের উপর হামলা চালিয়ে জোরপূর্বক ছিনিয়ে নেন।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট রাফে মোহাম্মদ ছড়া জানান, মেঘনা নদীর ভৈরব প্রান্তে ইজারা নিয়ে নির্ধারিত সীমানার বাইরে এসে আশুগঞ্জ প্রান্তের চর সোনারামপুর এলাকায় গভীর রাত থেকেই একটি চক্র ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। গত বৃহস্পতিবারও ৫টি ড্রেজার জব্দ করা হয়েছিল। 

তাদের বালু উত্তোলন করতে নিষেধ করা হয়েছিল। কিন্তু আবারো চক্রটি প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গভীর রাত থেকে বালু উত্তোলন শুরু করে। খবর পেয়ে মঙ্গলবার সকালে পাঁচটি ড্রেজার ও পাঁচটি বাল্কহেড জব্দ করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here