ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু: ১০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়, রুল জারি

0
ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু: ১০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়, রুল জারি

খোলা ম্যানহোলের নালায় পড়ে ফারিয়া তাসনিম জ্যোতি নামে এক নারী মারা যাওয়ার ঘটনায় তার পরিবার এবং ২ সন্তানকে কেন ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না- এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ এ আদেশ দিয়েছেন। এছাড়াও দেশে কতগুলো অরক্ষিত ম্যানহোল, ড্রেন, সুয়ারেজ লাইন আছে তার একটা তালিকা আগামী ৩ মাসের মধ্যে সম্পন্ন করে যথাযথ কর্তৃপক্ষকে হাইকোর্টে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

রিট পিটিশনটি আগামী ১৭ ডিসেম্বর কমপ্লায়েন্স এর শুনানির জন্য ধার্য করেছেন।

উল্লেখ্য, গত ২৭ জুলাই রাতে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি খোলা নালায় পড়ে নিখোঁজ হন ফারিয়া তাসনিম ওরফে জ্যোতির (৩২)। ঘটনাস্থলের ওই ড্রেনের পানি গিয়ে পড়ে শালিকচূড়া বিলে। ২৯ জুলাই সকাল ৯টার দিকে শালিকচূড়া বিল থেকেই তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here