আশুলিয়ার আলোচিত যুবলীগ নেতা রাজন ভূঁইয়া গ্রেপ্তার

0

আখতার রাফি : আশুলিয়ায় অভিযান চালিয়ে একাধিক ছাত্র-জনতার হত্যা মামলার আসামি যুবলীগ নেতা জলিল উদ্দীন ভূঁইয়া ওরফে রাজন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল। পরে র‍্যাব তাকে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জলিল উদ্দীন ভূঁইয়া ওরফে রাজন ভূঁইয়া ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার ও ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

র‍্যাব জানায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যুবলীগ নেতা রাজন ভূঁইয়া আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ইয়ারপুর ইউনিয়ন পরিষদে অবস্থান করছেন। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব আরও জানায়, প্রাথমিকভাবে তথ্য যাচাই করে জানতে পারি, তার নামে একাধিক ছাত্র-জনতা হত্যা মামলা সহ অন্তত ২০টির মত মামলা রয়েছে। যার মধ্যে ৪/৫ টি মামলা এখনো চলমান। পরে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াড্রন লিডার মোঃ নাজমুল ইসলাম বলেন, লাশ পোড়ানো সহ একাধিক ছাত্র-জনতা হত্যা মামলার আসামি রাজন ভূঁইয়াকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here