যে কারণে ডাকসু নির্বাচন স্থগিত

0
যে কারণে ডাকসু নির্বাচন স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি তাহসিন আলী ও হাবিবুল গণির আদালত এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত প্যানেলে শিবির সমর্থিত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম। রিট আবেদনকারী জিএস প্রার্থীর শিবির প্যানেলের সব ধরনের প্রমাণসহ নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগ করতে বলা হয়েছে। অভিযোগ গ্রহণ করে সব পক্ষের শুনানি নিয়ে আগামী ২১ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালত।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হওয়া রিটের শুনানির জন্য ১ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন আদালত। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এখন পর্যন্ত ডাকসু নির্বাচন হয়েছে ৩৭ বার। আর স্বাধীনতার পর মাত্র সাতবার হয় ডাকসু নির্বাচন। যার মধ্যে সর্বশেষ ভোটগ্রহণ হয় ২০১৯ সালে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here