রেকর্ড ট্রান্সফার ফিতে লিভারপুলে সুইডিশ স্ট্রাইকার

0
রেকর্ড ট্রান্সফার ফিতে লিভারপুলে সুইডিশ স্ট্রাইকার

প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল এক বিশাল চমক দেখিয়ে নিউক্যাসল ইউনাইটেডের সুইডিশ স্ট্রাইকার আলেক্সান্দার ইসাককে দলে টানতে যাচ্ছে। জানা গেছে, ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের ট্রান্সফার ফি হতে যাচ্ছে প্রায় ১৩০ মিলিয়ন পাউন্ড (প্রায় ১৭৬ মিলিয়ন ডলার), যা ব্রিটিশ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার ফি হিসেবে রেকর্ড গড়বে।

বিশ্বস্ত সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ইসাক আগামী সোমবার মেডিকেল পরীক্ষা সম্পন্ন করবেন এবং এরপর ছয় বছরের চুক্তিতে লিভারপুলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন।

গত মৌসুমে ইসাক দুর্দান্ত ফর্মে ছিলেন। তিনি প্রিমিয়ার লিগে ২৩ গোল করে মোহাম্মদ সালাহর পর সর্বোচ্চ গোলদাতা হিসেবে মৌসুম শেষ করেন। তার এই পারফরম্যান্স নিউক্যাসলকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এছাড়া, লিগ কাপ ফাইনালে লিভারপুলের বিপক্ষে গোল করে নিউক্যাসলকে ৭০ বছরের মধ্যে প্রথম ঘরোয়া ট্রফি এনে দিতে বড় অবদান রাখেন ইসাক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here