মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির বৈঠক বাতিল

0
মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির বৈঠক বাতিল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বৈঠকটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বৈঠকটি বাতিল করা হয়েছে। 

শেরেবাংলা নগরস্থ আগারগাঁওয়ের নির্বাচন ভবনের আশপাশে সড়ক অবরোধের মধ্যে সাক্ষাৎ  কর্মসূচি বাদ করা হয়েছে।

সিইসির একান্ত সচিব আশ্রাফুল আলম জানান, ‘পূর্ব নির্ধারিত এই বৈঠকটি বাতিল করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে এটা জানানো হয়েছে।’

শিক্ষার্থীদের নানা আন্দোলনের মধ্যে নিরাপত্তা জনিত কারণে এ অনুষ্ঠান বাদ দেওয়া হয়ে থাকতে পারে।

তিন দফা দাবিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কৃষিবিদ ঐক্য পরিষদ ব্যানারে শিক্ষার্থীরা আগারগাঁও মোড় ‘ব্লকেড’ করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৃহস্পতিবার দুপুর ২টায় মার্কিন রাষ্ট্রদূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি এ্যান জ্যাকবসন এর বৈঠক ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here